ডাচ লিগ বাতিল শিরোপাবঞ্চিত আয়াক্স-আলকমার

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৪৪
স্পোর্টস ডেস্ক ডাচ লিগ এরেডিভিসিতে চলতি মৌসুমে দারুণ লড়াই হচ্ছিল আয়াক্স আমস্টারডাম আর এজি আলকমারের মধ্যে। তবে করোনার হানায় সব চেষ্টা জলে গেছে দল দুটোর। কোনো শিরোপাজয়ী নির্ধারণ না করেই বাতিল করে দেওয়া হয়েছে চলতি মৌসুম। লিগ স্থগিত হওয়ার আগ পর্যন্ত ২৫ ম্যাচ খেলে আয়াক্স আর আলকমারের সংগ্রহ ছিল ৫৬ পয়েন্ট। দুই দলই জিতেছে ১৮ ম্যাচে, ড্র করেছে দুটি খেলায় আর হেরেছে পাঁচটি ম্যাচে। তবে গোলগড়ে আয়াক্স থেকে পিছিয়ে ছিল আলকমার। দেশটির সরকারের এক সিদ্ধান্তের প্রেক্ষিতেই মূলত লিগ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে লিগ কমিটি। গেল মঙ্গলবার দেশের সব ধরনের খেলা আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। তারই ফলে আসে চলতি মৌসুম বাতিলের সিদ্ধান্ত।