রমজান মাস শুরু হয়ে গেলেও থেমে নেই মুশফিকুর রহিম। চালিয়ে যাচ্ছেন নিয়মিত অনুশীলন। নিজের জন্য বানিয়ে নেওয়া সাত দিনের ফিটনেস ট্রেনিংয়ের সূচি প্রথম দিন থেকেই যত্নের সঙ্গে মেনে চলছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
নিজের ঘরের মধ্যে বানানো জিমে রানিং, পুশআপ, সিটআপ, চেস্টআপ, ওয়েট লিফটিং—সবকিছুই করছেন তিনি। নিজের এ ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও প্রকাশ করেছেন ফেসবুকে। সেখানে সবাইকে আহ্বান জানিয়েছেন রোজাকে অজুহাত হিসেবে দাঁড় না করাতে।
ভিডিওর ক্যাপশনে পরিশ্রমী ক্রিকেটার মুশফিক লিখেছেন, ‘রোজা রাখা কোনো অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ! রোজা রাখুন এবং পরিশ্রম করুন। সবাই নিরাপদ থাকুন, ঘরে থাকুন এবং একে অন্যের জন্য দোয়া করুন।’
