সতীর্থদের দেখানো পথেই হাঁটলেন মাহমুদউল্লাহ রিয়াদ। করোনা ভাইরাসের চলমান সংকটে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। ১৩৩ খেটে খাওয়া মানুষের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক। নিজ অর্থায়নে তিনি ১৩৩টি পরিবারকে ‘উপহার’ হিসেবে পৌঁছে দিয়েছেন খাদ্যসহায়তা। রিয়াদের অর্থায়নে এই কাজটা করেছে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। এতদিন অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে সেবা দান করে আসা সংগঠনটি বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে। করোনাকালে অসহায়দের কাছে সরাসরি সাহায্য-সহযোগিতা পৌঁছে দিচ্ছে এই সংস্থা।
