সরঞ্জাম আছে বিজ্ঞানাগার নেই

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২২:১৫

বিজ্ঞানের কল্যাণে বলতে গেলে সবই আজ আমাদের হাতের মুঠোয়। উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞানাগার রয়েছে। কিন্তু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত চন্দনপুর গ্রামের চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগার নেই। যার ফলে আমরা পিছিয়ে থাকছি, হাতে কলমে বিজ্ঞান না শেখার কারণে। বিজ্ঞানাগার না থাকায় যন্ত্রপাতিগুলো একটি কক্ষে রাখা হয়েছে। যে কারণে যন্ত্রপাতি বিশেষ করে তরল উপকরণগুলো শুকিয়ে নষ্ট হচ্ছে। পর্যাপ্ত সুযোগ না থাকায় শিক্ষকদেরও ব্যবহারিক ক্লাসের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে, বিষয়টি আমলে নিয়ে অতিদ্রুত আমাদের বিদ্যালয়ে বিজ্ঞানাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হোক।

সুরাইয়া বিনতে হাসান

নবম শ্রেণি, চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,

কলারোয়া, সাতক্ষীরা