অধ্যাপক মোঃ আব্দুল মান্নান
সরিষাবাড়ি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোঃ আবদুল মান্নান (৭৮) গত বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুমা সরিষাবাড়ি কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজার পর সরিষাবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্নাতকের ‘ব্যাকরণ সরণিকা’ ও উচ্চ মাধ্যমিকের ‘উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা’ বইয়ের লেখক। তিনি প্রায় অর্ধ শতাব্দী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন তার একমাত্র সন্তান।
মোখলেসুর রহমান
মেজর জেনারেল (অব.) মোখলেসুর রহমান, পিএসসি গত বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও চার কন্যা রেখে গেছেন। ঢাকা সিএমএইচ এবং মহাখালী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে বনানী আর্মি কবরস্থানে সমাহিত করা হয়। তিনি আর্মি মেডিক্যাল কোরে ১৯৬০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ঢাকা সিএমএইচ এর কমানডেন্ট এবং আর্মি মেডিক্যাল কোরের ডিরেক্টর জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন।
