বিশেষ প্রতিনিধি
আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কে (ডিএমপি) সুরক্ষাসামগ্রী দিয়েছেন। গকাল পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নিকট তিনি এ সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন। সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেকটর, ১ হাজার পিস ফেইস শিল্ড এবং পুনর্ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই।
করোনা পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর হতে সকল ইউনিটে ইতিমধ্যে প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া সুরক্ষাসামগ্রী ক্রয়ের জন্য সকল ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষাসামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়।
