বেরোবিতে ৩২০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০০:৩৬

মরণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধমূলক উপকরণ বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সংগঠন ‘স্বাধীনতা পরিষদ’। 

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতা পরিষদের সদস্য, সিনিয়র শিক্ষকদের অর্থ সহায়তা এবং রংপুর জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দে এ ত্রাণ বিতরণ করা হয়।  
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ত্রাণগ্রহীতাদের উদ্দেশ্যে মোবাইল ফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং দেশের এরকম একটি সময়ে কর্মহীন মানুষের পাশে বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 

আরও পড়ুনঃ রংপুরে হ্যান্ড স্যানিটাইজারসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ

এসময় বিশ্ববিদ্যালয়েল প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সৈয়দ এনামুল কবীর, স্বাধীনতা পরিষদের আহ্বায়ক এরশাদুজ্জামান, উপাচার্যের একান্ত সচিব আমিনুর রহমান  ডেপুটি রেজিস্ট্রার-একাডেমিক), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল বর্ম্মণ,  সামসুল হক, জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ডাইনিং কর্মচারী, ক্যাফেটেরিয়া কর্মচারী, মাস্টাররোল কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন মেসের বুয়াসহ নিম্ন আয়ের ৩২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।


ইত্তেফাক/এমএএম