রাজধানীর স্বামীবাগ এলাকায় ইসকন মন্দির লকডাউন করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টায় গেন্ডারিয়া থানা পুলিশ মন্দিরটি লকডাউন করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া।
তিনি জানান, মন্দির লকডাউন। দাপ্তরিকভাবে আমরা ৩১ জন করোনা আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি। এছাড়া আরা প্রায় ৫০ জনের মতো লোককে কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না।
সূত্র জানায়, এপ্রিল মাসের শুরুর দিকে স্বামীবাগের ইসকন মন্দিরে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ঐ মন্দির থেকে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর গতকাল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মন্দিরটি লকডাউন করা হয়েছে।
