ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. হেলাল উদ্দিন। গতকাল শনিবার তিনি এ ঘোষণা দেন। এখন এ আসনে মহাজোটের একক প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
ধানমন্ডি, হাজারিবাগ, কলাবাগান ও নিউমার্কেট এলাকা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। এ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের মোট ছয়জন অংশগ্রহণ করছেন। এরা হলেন- নৌকার প্রার্থী বর্তমান এমপি শেখ ফজলে নূর তাপস, ধানের শীষের প্রার্থী আবদুল মান্নান, ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল (হাতপাখা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. বাহারান সুলতান বাহার (বাঘ), জাপার মো. হেলাল উদ্দীন (লাঙ্গল)।
