আমতলীতে এক পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৭:০৪

আমতলীতে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত এরিয়া ম্যানেজার করোনায় আক্রান্ত হওয়ার তিনদিন পর তার স্ত্রী ও ৭ বছরের ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। 

তারা তিনজনই এখন হোম আইসোলেশনে রয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।  

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওষুধ কোম্পানিতে কর্মরত ওই ব্যক্তি গত ২২ এপ্রিল করোনায় আক্রান্ত হন। এর তিনদিন পর তার স্ত্রী ও ৭ বছরের ছেলের শরীরে জ্বর দেখা দেয়ায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এ পাঠানো হয়। পরে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

আরো পড়ুন : কেশবপুরে চিকিৎসকসহ ২ ব্যক্তি করোনা আক্রান্ত

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, আক্রান্তদের বাড়ির লকডাইন করা হয়েছে। চিকিৎসক তার বাড়িতে গিয়ে চিকিৎসা দিচ্ছে এবং নিয়মিত খোঁজ খবর নিচ্ছে। 


ইত্তেফাক/ইউবি