ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই কর্মচারীর (ওটি বয়) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আইসোলেশনে পাঠানো হয়েছে। পাশাপাশি তার রুমে অবস্থান করা তিনজন কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি

