রমজানুল মুবারক ও কাফেলা

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:২৭

 

পবিত্র মাহে রমজানের মাসজুড়ে চ্যানেল আই প্রচার করছে রমজানের তাত্পর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘রমজানুল মুবারক’ ও ‘কাফেলা’। রমজানুল মুবারকের বিষয়গুলো হলো দর্শকদের অংশগ্রহণে রমজানের তাত্পর্যপূর্ণ আলোচনা ‘মাসায়ালা মাসায়িন’। এই অনুষ্ঠানেরই প্রধান আকর্ষণীয় পর্ব ‘কাফেলা’। কাফেলায় দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক নিদর্শনসমূহ। এটি প্রতিদিন চ্যানেল আইতে প্রচার হচ্ছে বিকেল ৫টা ২০ মিনিটে। উপস্থাপনায় রয়েছেন মাওলানা আহমাদ রেজা ফারুকী। রমজান মাসজুড়ে আরও প্রচার হচ্ছে সেহরি পূর্ব অনুষ্ঠান ‘খতমে কোরআন’ এবং দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘মাহে রমজান ও সেহরি’। প্রতিদিন বিকেল ৪টা ৫০ মিনিটে প্রচার হচ্ছে ‘ইসলাম জানা অজানা’। বিকেল ৫টা ০৫ মিনিটে থাকছে ইসলামি অনুষ্ঠান ‘শিক্ষা ও তথ্য’। এছাড়া ‘হামদ ও নাত’ প্রচার হচ্ছে ইফতারের পর।