বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:২৪

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মনিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। 

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে তাকে হাসপাতালের অভ্যন্তরে তার বাসভবনে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনিসহ জেলায় এ পর্যন্ত ৪৭ জন করোনা শনাক্ত হয়েছেন। রবিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরো পড়ুন : চরফ্যাশনে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ থাকা সন্দেহভাজন ১ হাজার ২৫৯ জন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৭২ জনের রিপোর্ট এসেছে। এতে ৪৭ জনের ফলাফল পজেটিভ এবং ১ হাজার ২৫ জনের ফলাফল নেগেটিভ এসেছে। 


ইত্তেফাক/ইউবি