আপনার রাশিফল

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০০:৫৬

মুহম্মদ আনিসুল হক

২৭ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ঋণগ্রস্ত হতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যবে। কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্য লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঘনিষ্ঠ কেউ সহযোগিতা করতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা তত্পর হয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।