স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারনে খবর বেরিয়ে ছিল ফিফার সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে। বাফুফে পাবে ৫ লাখ ডলার পাবে। গতকাল এই নিয়ে কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ফিফা কোনো অনুদান দিচ্ছে না। প্রতি বছর নির্ধারিত যে অনুদান দিয়ে থাকে তার একটা অংশ আগাম দিচ্ছে যেন করোনা ভাইরাসোর কারনে ফেডারেশনগুলোর দৈনন্দিন কাজকর্ম যেন স্থবির হয়ে না পড়ে।স্বাভাকি কাজকর্ম সচল রাখার জন্যই প্রাপ্য এক মিলিয়ন ডলার হতে কিছু অর্থ আগাম পাঠাবে। সোহাগ বলেন, ‘ফিফা খরচের খাত দেখে এবং খরচ হওয়ার পর অডিট রিপোর্ট দেখে পরবর্তি অর্থের ছাড় দেয়।’
সোহাগ জানিয়েছেন কোভিড-১৯ এর জন্য যেসব খেলা বন্ধ হয়ে গেছে তার জন্য ৫ থেকে ৭ কোটি টাকার একটা ক্ষতি হয়ে গেছে। আমরা দেখি এটা নিয়ে ফিফার সঙ্গে কথা বলব। বিশেষ করে প্রিমিয়ার ক্লাবগুলো যে দাবী করেছিল তাদের অর্থিক ক্ষতি হয়েছে সেটা নিয়েও আমরা কাজ করছি। দেখি ফিফা পজিটিভ কোনো জবাব দেয় কিনা। আমরা ক্লাবগুলোকে সহযোগিতা করতে পারি কিনা।
