ফটো ক্যাপশন

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:১৭

করোনা ভাইরাস আক্রান্তদের চিকিত্সায় নিবেদিত হাসপাতালগুলোতে নিয়োজিত চিকিত্সক ও সেবাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পিপিই সরবরাহ করেছে এনআরবিসি ব্যাংক। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সকসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুরের নিম্নোক্ত হাসপাতালসমূহে নিয়োজিত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে

 

০০০০

 

সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে সম্প্রতি দুটি গাড়ি হস্তান্তর করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। লাফার্জহোলসিম বাংলাদেশ-এর পক্ষে প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং এবং কান্ট্রি সিকিউরিটি লিড মুনতাসির আহমদ উভয় থানার অফিসার ইনচার্জের কাছে গাড়ি দুটি হস্তান্তর করেন। এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন

 

০০০০

 

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর ছয়টি হাসপাতালে চিকিত্সকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই দিয়েছে গাজী গ্রুপ। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পিপিই দেওয়া হয়েছে