বাঞ্ছারামপুরে সাত দোকানদারকে জরিমানা

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:২২

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

উপজেলা সদরে রবিবার লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সাত দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোকানগুলো হলো—তিনটি ফলের দোকান, একটি টাইলসের দোকান ও তিনটি হার্ডওয়্যারের দোকান। প্রত্যেক দোকানদারকে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।