স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের আরো ছয় জন কর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এদের সবাই রংপুর বাজার শাখায় কাজ করেন। পাঁচ জন কর্মকর্তা এবং একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আব্দুল বারেক চৌধুরী শনিবার সন্ধ্যায় বলেন, গত সপ্তাহে মোট সাত জন কর্মকর্তা-কর্মচারীর সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দিলে শাখাটি বন্ধ ঘোষণা করা হয়। তারা করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সাত জনের মধ্যে ছয় জনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে। আক্রান্ত ছয় জনের সবাই নিজ নিজ বাসায় থেকে চিকিত্সা নিচ্ছেন। মঙ্গলবার থেকে শাখাটি বন্ধ রাখা হয়েছে জানিয়ে ডিজিএম বলেন, এই শাখার গ্রাহকদের পার্শ্ববর্তী শাখায় লেনদেন করতে অনুরোধ জানানো হয়েছে।
