চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:২৪

চাঁদপুর প্রতিনিধি

করোনা ভাইরাসে জেলা ও উপজেলা পর্যায়ে সংগৃহীত নমুনার মধ্যে ৩২ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এবং গত বৃহস্পতিবার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ফরিদগঞ্জ উপজেলার কিশোরীর রিপোর্ট পজিটিভ এসেছে। আগের আক্রান্ত ১৩ জনসহ জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। ১৪ জনের মধ্যে চাঁদপুর সদরে সাত, মতলব উত্তরে তিন, ফরিদগঞ্জে তিন ও হাইমচরে এক জন ১২ বছর বয়সি কিশোরী। শনিবার চাঁদপুরের সিভিল সার্জন ড. মো. সাখাওয়াত উল্যাহ এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় আক্রান্ত সংখ্যা ১৪ জন। আইসোলেশন ইউনিটে আছেন তিন জন। পুরো জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৭১ জন। হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে ছাড়া পেয়েছেন ৪১৬ জন।