আমাদের অঞ্চলের আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রকৃতি করোনা ভাইরাস বিস্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে শীঘ্রই পৃথিবী করোনামুক্ত হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এই ভাইরাসের কার্যকর প্রতিষেধক পেতে কয়েক বছর সময় লাগতে পারে। কাজেই কলেরা, বসন্ত, ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি রোগের মতো করোনাকে সঙ্গে নিয়েই আমাদের বসবাস করতে হবে। সেইসঙ্গে সঞ্চয় করতে হবে এই ভাইরাসকে প্রতিরোধ করার শক্তিও। কাজেই আতঙ্কিত না হয়ে বরং করোনা মোকাবিলায় সাহসী ও সচেতন হতে হবে। ব্যাপক প্রচারের কারণে জনমনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বটে, কিন্তু সচেতনতা সৃষ্টি হয়নি। যে কারণে আক্রান্ত ব্যক্তি ও পরিবার প্রাথমিক অবস্থায় গোপন রেখে সর্বত্র ঘোরাফেরা করছে এবং দ্রুত ভাইরাসটি ছড়াচ্ছে। এই ভাইরাস প্রতিরোধ করার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি ও পরিবারের সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা ও সহযোগিতা ছাড়া প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
বিপ্লব বিশ্বাস
গোয়ালচামট, ফরিদপুর
