ডিএনডি’র সাড়ে ২৭ শতাংশ কাজ সম্পন্ন, আগামী বছর জলাবদ্ধতা না থাকার আশ্বাস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:২৮

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) অভ্যন্তরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে সাড়ে ২৭ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের জুনিয়র কমিশন অফিসার মো. মোছলেহ উদ্দিন। এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। ফলে আগামী বছর ডিএনডি এলাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না বলে তিনি জানান। জানা যায়, গত বছর ৮ ডিসেম্বর ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় ফেজ) প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। ২০১৯ সালের জুন মাসের মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ইতোমধ্যে প্রকল্পের ২৭ দশমিক ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের ব্যয় ৫৫৮ কোটি টাকা ধরা হলেও এ ব্যয় বৃদ্ধি পাবে। বাংলাদেশ সরকারের নেওয়া ডিএনডি সেচ প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থাপনার উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্প এলাকায় স্থানান্তরসহ বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা বিদ্যমান। তারপরেও আগামী বছর যাতে ডিএনডিবাসী জলাবদ্ধতায় না পড়ে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।