১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে কাউখালীতে মঙ্গলবার মানববন্ধন, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে কাউখালী বর্ণমালা গ্রন্থাগার। বেলা ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, বর্ণমালা গ্রন্থাগারের সভাপতি রবিউল হাসান রবিন, বরিশালস্থ কাউখালী উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সোয়েব সিদ্দিকী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়। প্রাণ হারায় লাখ লাখ মানুষ। তাই এই দিনটিকে সরকারিভাবে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানান তারা।
