কালীগঞ্জে এক চিকিৎসক করোনায় আক্রান্ত, হাসপাতালের বহিঃ বিভাগ বন্ধ ঘোষনা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:২১

ঝিনাইদহের কালীগঞ্জে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে মাইকিং করে  হাসপাতালের বহিঃবিভাগ সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে।

মাইকিং করে হাসপাতালের বহিঃবিভাগ বন্ধ করার বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন জানান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎক করোনা আক্রান্ত হওয়ায় আজ সকাল থেকে হাসপাতালের বহিঃ বিভাগ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে । এ নিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ এই উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ জনে।

আরও পড়ুনঃ করোনায় মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়ালো, নতুন আক্রান্ত ৪৯৭

এছাড়া, করোনা ভাইরাসের আক্রমণে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে। সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।  

করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪৯৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও সাতজন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫২ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।

ইত্তেফাক/ এমএএম