নাতি-নাতনি নিখোঁজের খবর শুনে মারা গেলেন দাদি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

আরিচা ঘাটের পশ্চিমে যমুনা বক্ষে গত শুক্রবার বিকালে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত ও তিন শিশু নিখোঁজ হয়। দুর্ঘটনায় দুই নাতি-নাতনি নিখোঁজ হবার খবর শুনে হার্টফেল করে মারা গেছেন তাদের দাদি সুফিয়া বেগম (৭০)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার খারাবর গ্রামের ডা. লুত্ফর রহমানের স্ত্রী। এ দুর্ঘটনায় পাবনার সাঁথিয়া এলাকার  ইকবাল হোসেনের (৩৫) লাশ উদ্ধার হলেও নিখোঁজ শিশু খারাবর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে তনয় (৩) ও ৯ মাসের ছেলে তামিনের খোঁজ গতকাল শনিবার বিকাল পর্যন্ত মেলেনি। এ ছাড়া ধামরাই উপজেলার রফিকুল ইসলামের মেয়ে দীপ্তি আক্তারও (১৩) নিখোঁজ রয়েছে।