যশোরের চৌগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত স্কুলছাত্রের (১৩) সংস্পর্শে আসা নানা ও নানির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে ২২ এপ্রিল ওই কিশোরের করোনা শনাক্ত হয়। ওই দিনই তাদের বাড়িটি লকডাউন করা হলেও নিয়ম মানেনি কিশোরের নানা-নানি।
তারা শহরের আট নম্বর ওয়ার্ডের ওই কিশোরের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।
পরে ২৬ এপ্রিল ওই কিশোরকে চিকিৎসা দেওয়া চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার করোনা পজিটিভ হন। এদিন কিশোরের সংস্পর্শে আসা নানা-নানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর আজ সোমবার (২৬ এপ্রিল) আক্রান্ত কিশোরের নানা একটি কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ও গৃহিণী নানি করোনা পজিটিভ বলে জানা যায়।
আরো পড়ুন: আওয়ামী লীগ নেতার চাপে নারী স্বাস্থ্যকর্মীকে রাখা হলো পুকুরে!
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এই তথ্য নিশ্চিত করে বলেন, ওই স্কুলছাত্র শনাক্ত হওয়ার পর তাদের পরিবারকে লকডাউন করা হয়। কিন্তু করোনা উপসর্গ নেই দাবি করে তারা বেঁধে দেওয়া শৃঙ্খলা অমান্য করার কারণে নানা ও নানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ইত্তেফাক/এএএম
