আজ রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন নারায়ণগঞ্জের ৫টি আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন জেলার ৫ অতিরিক্ত পুলিশ সুপার। গতকাল শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার)। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ নূরে আলম। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুল্লাহ আল মামুন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) মোঃ খোরশেদ আলম। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মনিরুল ইসলাম।
