নারায়ণগঞ্জ-৩ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কায়সার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সিংহ প্রতীকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া পুরাতন বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।  রাত সাড়ে ৮টায় কায়সার সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী সভা শেষে তিনি আর নির্বাচনে থাকছেন না।