টিপুর ভ্রাম্যমাণ চিকিত্সা সেবা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:০১

 

করোনা মহামারীতে লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ‘ডাক্তার যাবে বাড়ি’ নামে ভ্রাম্যমাণ চিকিত্সা সেবা কার্যক্রম। লকডাউনে অতি প্রয়োজনেও যারা ঘর থেকে বের হতে পারছেন না তাদের জন্য এবং সাধারণ রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। এছাড়াও তিনি সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে ৫ হাজার ব্যাগ খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা পোশাক বিতরণ করেছেন। এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, ‘অনেকেই চিকিত্সার প্রয়োজনেও এই মুহূর্তে বাইরে যাচ্ছেন না। তাই গাড়ি আর ডাক্তার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি; গাড়িতে বসেই প্রয়োজনীয় সেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।’