ছবি ও গল্প

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:০৮

খাবার নিয়ে তৈরি এশিয়ার সেরা ২৫ সিনেমার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতনামা ম্যাগাজিন ‘এশিয়ান মুভি পালস’। সেই তালিকায় স্থান পেয়েছে আরিফিন শুভ অভিনীত কলকাতার প্রথম সিনেমা ‘আহা রে’। খাবারকে কেন্দ্র করে দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প উঠে আসে রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’ ছবিতে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর দেশ ও দেশের বাইরে প্রশংসা পায় ছবিটি। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।