তবেই পারবে

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:১৭

এই সময়ের ছড়া

মোরশেদ কমল

 

প্রাণঘাতী এই করোনার ঢল

বিশ্বে গিয়েছে ছড়িয়ে...

গড়িয়ে...

গড়িয়ে...

গড়িয়ে...

যেন স্রোতের অনুকূলে চলা

তরি এ...

মৃতের সংখ্যা দিনে দিনে বাড়ে

রুখিতে এ ধারা কেউ তো না পারে?

করোনার বিষ ধীরে ধীরে ধরে

জড়িয়ে...

কী করে একে দূরে দিতে পারি

সরিয়ে...

মানুষের মনে করোনার ভয়

এই ভয় কোনো সাধারণ নয়!

দিন যত যায়—ভয়ে দেয় মন

ভরিয়ে...

‘ঘরের বাহির কেউ যেয়ো নাকো

নিজে ও অন্যে বাঁচো, ঘরে থাকো’

এই স্লোগান মানুষেরে দাও

ধরিয়ে...

তবেই পারবে পাড়ে নিয়ে যেতে

তরি এ...