রামগতিতে করোনার উপসর্গ নিয়ে মৃত তরুণের তিন ভাইবোন আক্রান্ত

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:১৪

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে করোনা উপসর্গ নিয়ে নিহত রাজিবের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও পরিবারের তিন সদস্যের করোনা পজেটিভ এসেছে। রবিবার রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনা শনাক্ত হয়। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামনাশিস মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের চৌধুরী বাজার এলাকার মো. রাজীব নামের ঐ তরুণ সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৯ এপ্রিল নিজ বাড়িতে মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টীম তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে। একই সঙ্গে দুই ভাই ও এক বোনের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বিআইটিআইডির পরীক্ষায় রাজীবের শরীরে করোনা নেগেটিভ আসলেও দুই ভাই ও এক বোন করোনা আক্রান্ত হয়েছে।