অতিরিক্ত দামে মুড়ি ও ছোলা বিক্রির দায়ে ১২ দোকানকে জরিমানা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:১৫

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে মুড়ি ও ছোলা বিক্রির দায়ে ১২ দোকানদারের ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম তমরদ্দি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে অন্য দোকানদাররা পালিয়ে যায়।