রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:১৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী নগরীতে খাদ্যপণ্যের প্যাকেটে মূল্য লেখা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, মহানগরের সাহেব বাজার, রেলগেট বাজার ও উপশহর বাজারে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালীন সবজির দোকান, সুপার শপ, ফলের দোকান, মসলার আড়ত, মনিটরিং করা হয়। নগরীর সাহেব বাজারের সুপার শপ বিগ বাজারকে মেয়াদ উত্তীর্ণ নুডুলস ও সস বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা এবং একতা এন্টারপ্রাইজকে প্যাকেটজাত খেজুরে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।