মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে সোমবার সকালে ১ লাখ বাগদা ও গলদা চিংড়ি রেণুপোনা পানগুছি নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক করা হয়েছে রেণুপোনা বহনকারী জেলে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের জাহাঙ্গীর খলিফাকে। নৌ-পুলিশের এস আই শহিদুল ইসলাম জানান, তুষখালী নদীর চর থেকে অবৈধভাবে রেণুপোনাগুলো ধরে মোরেলগঞ্জের ফুলহাতা এলাকার ইসকান্দার শেখের ডিপোতে বিক্রি করতে যাবার পথে রামপালের সন্ন্যাসী নৌ-পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে।
