নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর পরিবারে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ঐ প্রবাসীর আরেক ছোটো ভাইয়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর আগে প্রবাসীর স্ত্রী, মেয়ে ও ছোটো দুই ভাই করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে তার পরিবারে ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাকেও জেলা সদরে আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায় মৃত প্রবাসীসহ একই পরিবারে ছয় জন ও হাসপাতালের ওটি বয় করোনায় আক্রান্তের কথা স্বীকার করে জানান এ নিয়ে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন।
০
