ঠাকুরগাঁওয়ে আরো ৭ জন করোনা ভাইরাসে সনাক্ত 

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:৫৪

ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো সাত জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় জেলা থেকে ১২ জনের নতুন নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার বিকেলে রংপুর বিভাগের অধ্যক্ষ নুরুননবী লাইজু এ তথ্য নিশ্চিত করে জানানা, আজ রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত।

এর মধ্যে রংপুর সদরে ৫ জন, তারাগঞ্জ ৩ জন, বদরগঞ্জ ১ জন,পঞ্চগড় দেবীগঞ্জ ২ জন দিনাজপুরের হাকিমপুর ১ জন ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ২ জন বালিয়াডাংগীতে ১ জন ও
হরিপুর ৪ জন সনাক্ত হয়েছে।

তবে এদের মধ্যে পুরাতন সনাক্ত হওয়া রোগীর নমুনায় আবারো করোনা সনাক্ত হয়েছে কি না তা বলা যাবে। জেলা সিভিল সার্জনের কাছে পাঠানো মেইল থেকে।

আর গেল ২৪ ঘণ্টায় আরো ১২ জন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। তা পাঠানো হয়েছে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ সনাক্ত হয়েছে সাত জনের। তবে মেইল পেলে বলা যাবে এরা সবাই নতুন রোগী নাকি আগের সনাক্ত হওয়া রোগী।

কারণ প্রথমে করোনা সনাক্ত হওয়ার পর আবারো ৭ দিন পর ওই রোগী ভাল হয়েছে কি না তা জানতে আবারো নমুনা প্রেরণ করতে হয়। বিস্তারিত মেইল পেলে জানানো হবে।

ইত্তেফাক/এমআর