স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে থমকে থাকা ফুটবল বিশ্বে গুটিকয়েক চলমান লিগের একটি ছিল তাজিকিস্তান লিগ। তবে এবার দেশে করোনা সংক্রমণের শঙ্কা থাকায় লিগটি আগামী ১০ মে পর্যন্ত স্থগিত করে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে দেশটিতে এখনো কোনো করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। এই ঘোষণার ফলে আগামী ১০ মে পর্যন্ত বন্ধ থাকবে দেশটির সব ধরনের পেশাদার ও অপেশাদার ফুটবল লিগ।
