আজকাল শিশুদের হাতে স্মার্টফোন দেখা যায়। বয়স বিবেচনা না করেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নানা ব্র্যান্ডের স্মার্টফোন। অনেক শিশু মোবাইলফোন ব্যবহারে বেপরোয়া হচ্ছে। অনেক সময় তারা পড়াশোনা বা খেলাধুলা না করে স্মার্টফোনেই বুঁদ হয়ে থাকে। একপর্যায়ে এটা আসক্তিতে পরিণত হয়। ফলে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। অভিভাবকদের উচিত সতর্কতা অবলম্বন করা এবং শিশুদের স্বাভাবিক বিকাশে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য মোবাইলফোন ব্যবহারে বিরত রাখা।
মো. আল-আমিন মিয়া, বাহুবল, হবিগঞ্জ
