ড. কামাল ভোট দেবেন ভিকারুন নিসা নূন স্কুলে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজধানীর বেইলি রোডে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গতকাল শনিবার ইত্তেফাককে একথা জানান। সুব্রত চৌধুরী ঢাকা-৬ (সূত্রাপুর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও তিনি নিজের ভোট দিতে পারছেন না। কারণ তিনি চট্টগ্রামের ভোটার।