করোনা ভাইরাস

বরগুনায় নতুন সাত জনসহ শনাক্ত ৩০ মৃত দুই

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:১৪

বরগুনায় এক চিকিত্সক ও তিন শিশুসহ নতুন করে সাত জন আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত ৩০। আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুই জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন।

নতুন শনাক্ত সাত জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় তিন জন, আমতলী উপজেলায় তিন জন, বামনা ও বেতাগী উপজেলায় এক জন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক জন চিকিত্সক এবং তিন, সাত ও আট বছরের তিন জন শিশু রয়েছে।