ব্রাক্ষনবাড়িয়ায় শিশু করোনা আক্রান্ত 

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:১৫

বিজয়নগরে আজ সোমবার  নতুন করে ৭ বছরের  এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আগের ৮ জন সহ ৯  জন করোনা রোগী সনাক্ত হয়েছে। শিশুটি উপজেলার হরসপুর গ্রামের বাসিন্দা।

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. আশরাফুল আলম স্বপন বলেন, আজ দুপুরে শিশুটির রেজাল্ট আসলে করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় ডাক্তারসহ  ৯ জন করোনা রোগী পাওয়া গেছে। আক্রান্ত শিশুটি ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাদীন আছে।

ইত্তেফাক/এমআর