১৯৭১ সালের গণহত্যায় জামাতের ভূমিকা ভুলতে পারে না বাংলাদেশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:৫৩

১৯৭১ সালের গণহত্যায় পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং তাদের প্রতিনিধি জামাতের ভূমিকা ভুলতে পারে না বাংলাদেশ। সেই দেশটিতে আজ রবিবার একাদশ সংসদ নির্বাচন। গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ বুদ্ধিজীবী হত্যার ৪৭তম বার্ষিকী পালন করেছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী স্থানীয় জামাতের সহায়তায় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের ওপর হত্যাযজ্ঞ চালায়।

১৪ ডিসেম্বর অধ্যাপক, চিকিত্সক, প্রকৌশলী, সাংবাদিক, লেখক, শিল্পী এবং বিশিষ্টজনদের বাড়ি থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। তাদের চোখ বেঁধে নির্যাতন সেলে নিয়ে যাওয়া হয়। পরে মিরপুরের রায়েরবাজারে নিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। এর দুই দিন পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ফাঁসি হওয়া জামাত নেতা মতিউর রহমান নিজামী তখন জামাতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র সংঘের প্রেসিডেন্ট ছিলেন। আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ছিলেন তত্কালীন পূর্ব পাকিস্তান ইসলামি ছাত্র সংঘের প্রধান। এছাড়া রাজাকার, আল-বদর বাহিনীও স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংস সব হত্যাকান্ড ঘটায়।