‘জয়ী ব্যক্তিকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবো’

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০১:০১

এবার ‘অকশন ফর অ্যাকশন’ নিলামে দেশের জনপ্রিয় সংগীত তারকা তাহসান খানের অ্যালবাম। ২০০৪ সালে প্রকাশ হওয়া তার প্রথম অ্যালবাম ‘কথোপকথন’। এই অ্যালাবাম ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটি এবার নিলামে তুলেছেন তাহসান। করোনা ভাইরাসের এই সময়ে বেকার, দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য কাজটি করছেন তাহসান। জানা গেছে, ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ একটি নিলামে উঠছে ‘কথোপকথন’ অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি ও ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠাটি। 

তাহসান বলেন, ‘নিলাম জয়ী ব্যক্তিকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবো।’

‘অকশন ফর অ্যাকশন’ আয়োজনের প্রথম পর্বে গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করা নিজের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় নিলামে বিক্রি করেন সাকিব আল হাসান।

২৬ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিলামে আজ রাত ১১টা পর্যন্ত যে কেউ অংশ নিতে পারবেন। ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম চলছে।

আরও পড়ুন: ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’

জানা যায়, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিলামে অংশ নেওয়া যাচ্ছে। সর্বোচ্চ দাম বলা ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্যগুলো পাবেন। নিলামের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা।

ইত্তেফাক/আরআই