ঝিনাইদহে ৩ চিকিৎসক, ১ জন নার্স ও ৩ স্বাস্থ্য কর্মীসহ ৮জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট ২১ জন করোনায় আক্রান্ত হলো।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে শৈলকুপায় একজন চিকিৎসকসহ ৩জন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জে একজন চিকিৎসক, ১ জন নার্সসহ ৩জন এবং কোটচাঁদপুরে ১জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষার পর ল্যাব থেকে আজ সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
ইত্তেফাক/আরকেজি
