চাটমোহরে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, হাসপাতাল লকডাউন

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:৪৭

পাবনার চাটমোহরে এক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে চাটমোহরে করোনা আক্রান্তের সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে। 

আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান। এ ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের সকল আবাসিক কোয়াটার লকডাউন ঘোষণা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মো. রায়হান জানান, স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর হাসপাতাল ও সকল কোয়াটার লকডাউন করে দেওয়া হয়েছে। একইসাথে সবাইকে ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে। 

আরো পড়ুন: আক্রান্ত পুলিশ সদস্যের পরিবারে নতুন করে ৪ জনের করোনা পজিটিভ

তিনি আরো জানান, সবাইকে সন্ধ্যা ৬টার মধ্যে ঘরে ফিরে যেতে হবে এবং অতি জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান করোনা ভাইরাস পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইত্তেফাক/এএএম