দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপ্সা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেজা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু, অশোক ব্যাপারীসহ অনেকে।
