করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পাওয়া গিয়েছে এমন তথ্য নাকচ করে দিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েছে। এটিতে যে সাফল্য পাওয়া গিয়েছে তা বলা যাবে না। বরং প্লাজমা থেরাপি রোগীর জন্য বিপজ্জনকও হতে পারে।
এর আগে খবর প্রকাশ হয়েছিলো ভারতে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে রোগী সুস্থ হয়ে উঠছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও একই কথা বলেছিলেন।
এরপর অনেকেই প্লাজমা দান করতে তৎপর হয়ে উঠেন। মুম্বাইয়ে প্লাজমা থেরাপির পরীক্ষাও শুরু হয়।
সবশেষ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপিকে সমর্থনের মতো কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
ইত্তেফাক/জেডএইচ
