করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে চালু হল ডক্টরস সেফটি চেম্বার। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যক্তিগত উদ্যোগে এই ডক্টরস সেফটি চেম্বার চালু করল স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে ডক্টরস সেফটি চেম্বারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। হাসপাতালে ডক্টরস সেফটি চেম্বার চালু হওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের যে ঝুঁকি ছিল তা অনেকাংশে কাটবে এবং চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দিতে আগ্রহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এরআগে এই সংসদ সদস্য বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগানে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেন।
আরো পড়ুন : এ বছর প্রলম্বিত হবে বজ্রপাতের মৌসুম
এ সময় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলফার হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ চিকিৎসা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
