চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছায় বাল্য বিয়ের অপরাধে সোমবার রাতে কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফুল আলম জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারেন উপজেলার সদর ইউনিয়নের মনমতপুর গ্রামের জুনিয়র মাদ্রাসা পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে একই উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মমিনুর রহমানের সঙ্গে। এ সময় তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। ততক্ষণে বিয়ে সম্পন্ন হয়ে গেছে এবং তার উপস্থিতি টের পেয়ে মেয়ে-জামাইসহ বাড়ি থেকে সকলেই পালিয়ে যায়। পরে মেয়ের বাবা উপস্থিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যকে ওই জরিমানা আদায় করা হয়।
