রঙ্গরস

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:০৪

কাজের লোকের ইন্টারভিউ নিচ্ছে বাড়ির গিন্নি।

—দেখ আমার সব ফাইফরমাশ খাটতে হবে। দোকান থেকে যখন যা আনতে বলব আনবে, কথার পিঠে কথা বলা চলবে না, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, এসব শর্তে আমার বাসায় কাজ করতে রাজি আছ তো?

—বাড়ির কর্তা কোথায়?

—বাড়ির কর্তা দিয়ে তোমার দরকার কী?

—না যে সমস্ত কাজের কথা বললেন এ সমস্তই তো বাড়ির কর্তার কাজ। তাহলে আমার কাজটা কী?

 

 

—বাবা ওয়াকআউট আর নকআউটের মধ্যে পার্থক্য কী?

—ওয়াকআউট হচ্ছে স্বেচ্ছায় নকআউট আর নকআউট হচ্ছে অনিচ্ছায় ওয়াকআউট।